Insight Desk
প্রকাশ : Aug 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানুষ

নিজস্ব প্রতিবেদক

আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশেরও বেশি মানুষ। অন্যদিকে জরিপ কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি ১৪ দশমিক চার শতাংশ মানুষ।

ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডি’র জরিপে এমন চিত্র উঠে এসেছে। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ‘অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে’ জরিপের ফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাক্‌টিস সৈয়দা সেলিনা আজিজ। তিনি জানান, জরিপের জন্য গ্রাম ও শহরের নানা শ্রেণি-পেশার ৫ হাজার ৪৮৯ জন মানুষের মতামত নেওয়া হয়েছে। তাঁদের ৫৩ শতাংশ পুরুষ, ৪৭ শতাংশ নারী; ৭৩ শতাংশ গ্রামের ও ২৭ শতাংশ শহরের। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, চলমান সমস্যা, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে প্রশ্ন করে মতামত জানতে চাওয়া হয়। গত ১ থেকে ২০ জুলাই পর্যন্ত সময়ে এই জরিপ চালানো হয়। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে , অবৈধভাবে ক্ষমতা দখল করা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর ভোট নিয়ে দলটির সমর্থকদের মধ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এমন পরিস্থিতিতে ভোট দিলে তা বিতর্কিত ছাড়া আর কিছুই হবে না। কারণ দেশের প্রায় অর্ধেক মানুষই ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে। 

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপনি কি মনে করেন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, এমন প্রশ্ন করা হয়েছিল বিআইজিডির জরিপে। এর উত্তরে ৪২ শতাংশ উত্তরদাতা বলেছেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে আর ৪৫ শতাংশ মানুষের মত হলো দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে। গত বছরের অক্টোবরে ৫৬ শতাংশ মানুষ বলেছিলেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে আর ৪৩ শতাংশ বলেছিলেন অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে। অর্থাৎ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আশাবাদ সামান্য বেড়েছে, কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তা কমেছে।

জরিপে বলা হয়, যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মধ্যে ১২ শতাংশ মানুষ বিএনপিকে, ১০ দশমিক চার শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে, সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন।

এখানেও সরকারের সমর্থনে গঠিত কিংসপার্টি হিসেবে খ্যাত এনসিপির চেয়ে জনসমর্থনে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। বিশ্লেষকদের মতে, দলটির চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মের কারণে জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। 

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলের সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা দেখা দেয়া স্বাভাবিক। এ অবস্থায় নির্বাচন হলে তা গণতান্ত্রিক স্বীকৃতি পাবে না এবং তা দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করবে। ভোটারদের এত বিশাল অংশ যখন সিদ্ধান্তহীন, তখন সরকারের উচিত একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ সৃষ্টি করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন বাংলাদেশে আবারো 'রাজাকার' স্লোগান, জামায়াত-এনসিপির

1

ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস: গুজব-মব দিয়ে রাষ্ট্রপতিকে সরাতে চা

2

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

3

ডাকরা গণহত্যা: মুক্তিযুদ্ধের এক বিভীষিকাময় অধ্যায়

4

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

5

ইউনূসের ছত্রছায়ায় ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির মহোৎসব

6

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

7

সেনা সহায়তায় ইউনূস গংয়ের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগ, উত্তাল ম

8

৭১-এর প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান-আমেরিকা, সহযোহিতায় ইউনূস

9

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

10

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

11

ট্রাম্পের ইসলামবিরোধী নীতি কার্যকরে দেশে আনাগোনা বেড়েছে মার্

12

বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণে লাগাতার কর্মস

13

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

14

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষকের পাশে ছাত্রলীগ, সারাদেশে প্রশংস

15

বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল

16

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

17

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

18

প্রশাসনিক ব্যবস্থার বেহাল দশা, দেশে বড় বিপদের শঙ্কা

19

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

20