Insight Desk
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এক সাধারণ রিকশাচালক আজিজুর রহমান যেন বাংলাদেশের বর্তমান সমাজেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে গণপিটুনি ও মব-ভায়োলেন্সের শিকার হওয়া আজিজুরকে পরে আদালত কারাগারে পাঠিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে হাজিরকালে তাকে কারাগারে রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আজিজুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনাস্থলে আজিজুর বলেন, “আমি কোনও দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমার হালাল টাকায় কেনা ফুলই আমার প্রমাণ।”

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে মিথ্যা মামলা দায়েরের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে এ ধরনের মামলার অপব্যবহার হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব মামলার বিরুদ্ধে কোনো অবস্থান না নিয়ে বরং নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে ময়মনসিংহ-এর ফুলবাড়ীয়া এলাকার সোলায়মান সেলিম নামে এক ব্যক্তি দাবি করেন, তাকে আন্দোলনে মৃত দেখিয়ে” একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তার ঠিকানায় তদন্তে গেলে তিনি নিজেই ‘ভুয়া মৃত্যু’ ও মামলার কথা জানতে পারেন। নিজের জীবনের নিরাপত্তার আশঙ্কায় তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মামলার বাদী সেলিমের বড় ভাই। মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা-কে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান সহ আরও ৪১ জন, এবং অজ্ঞাত পরিচয়ে আরও ১৫০-২০০ আওয়ামী লীগ কর্মী।

এর আগে, ১৭ অক্টোবর খিলগাঁও থানায় জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)-এর বিরুদ্ধে একটি ভুয়া হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যার চেষ্টা করেন। কিন্তু মামলার বাদী মো. বাকের সংবাদমাধ্যমে স্বীকার করেন যে, তিনি পান্নাকে চেনেন না এবং মামলায় কাদের আসামি করা হয়েছে তাও জানেন না। ব্যাপক সমালোচনার মুখে পরে পান্না জামিন পান।

একই ধরনের ঘটনা ঘটে রবি দাস নামে এক মৃত ব্যক্তিকে নিয়ে। ৬৪ বছর বয়সী এই মুচি ১৮ জুলাই স্ট্রোক করে মারা যান। কিন্তু তার মৃত্যুকে ঘিরে ২৯ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়—যেখানে অভিযোগ করা হয়, কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সমর্থকরা তাকে হত্যা করেছে। মামলায় ৪৫০ জনেরও বেশি আসামি করা হয়, যার মধ্যে ১৬৮ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এমনকি শেখ হাসিনার নামও সেই তালিকায় রয়েছে। দুলালের ছেলে বিকাশ দাস বলেন, "আমরা চাই না কেউ আমার বাবার নাম ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করুক।"

এছাড়াও, ২৭ অক্টোবর ফেনীতে দায়ের হওয়া একটি মামলায় ৮৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। মামলায় ঢাকায় বসবাসরত ব্যবসায়ী ইব্রাহিম পাটোয়ারীকেও আসামি করা হয়, যিনি আদালত থেকে জামিন পান। ইব্রাহিম বলেন, "আমি ওই সময় ফেনীতে ছিলাম না। শেখ হাসিনার পক্ষে কোনো আন্দোলনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।"

মানবাধিকার সংগঠন ও আইন বিশ্লেষকরা বলছেন, এসব মামলার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক প্রতিশোধ, অর্থনৈতিক সুবিধা অর্জন এবং বিরোধীদের হেয়প্রতিপন্ন করা।

আইনজীবীরা বলছেন, “জুলাই মাসের আন্দোলনের পর দায়ের হওয়া মামলাগুলো এখন দুর্নীতির উৎসে পরিণত হয়েছে। অনেক মামলায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হচ্ছে, যাদের বেশিরভাগেরই কোনো সম্পৃক্ততা নেই।”

সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাম্প্রতিক এক বক্তব্যে বলেন, “মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের জমে থাকা ক্ষোভ। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, এই বক্তব্য রাষ্ট্রীয় সহিংসতাকে বৈধতা দিচ্ছে। একইসঙ্গে টাকা না দিলে আদালত প্রাঙ্গণে মব লেলিয়ে দেওয়া হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় ভুয়া মামলা, বিচারবহির্ভূত সহিংসতা ও রাজনৈতিক হিংসার যে প্রবণতা গড়ে উঠেছে, তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম অশনিসংকেত। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক সংহতির জন্য এখনই প্রয়োজন কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

1

সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব—ড. ইউনুসের দুঃশাসন

2

দেশে ধর্মভিত্তিক দলগুলোকে ভুলিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে মরিয়

3

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

4

আফগানিস্তানের পথে হাঁটতে চায় মৌলবাদীরা, আফগান অভিজ্ঞতা কাজে

5

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

6

ভোট বর্জনের ঘোষণা আওয়ামী যুবলীগের, মাঠে নামার ডাক মাইনুল হোস

7

রক্তে রাঙানো একুশ—শোক থেকে আত্মমর্যাদার অভিযাত্রা

8

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

9

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

10

মৌলবাদ ঠেকাতে হিন্দু ভোটে পাল্টাল সমীকরণ

11

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

12

যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান উত্তেজনা: দীর্ঘস্থায়ী যুদ্ধ কি বৈশ

13

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

14

ভয় দেখিয়ে ৫ আগস্ট ‘গণজোয়ার’ সৃষ্টির অপচেষ্টা

15

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

16

সত্য বলার লাইসেন্স কি এখন শুধু প্রেস সচিবের হাতে?

17

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

18

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে চাপে পাকিস্তান, বাংলাদেশ

19

পিটার হাস-ইউনূস মহেশখালী কানেকশন, ভূ-রাজনীতির নতুন খেলা শুরু

20