Insight Desk
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারাকান্দায় প্রবাসীর উদ্যোগে সড়ক মেরামতে স্বস্তি অটোচালক ও এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধলীরকান্দা (শাশিরকান্দা) ও গালাগাঁও ইউনিয়নের দর্জিগাতি ও চরারকান্দা এলাকার অটোচালক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে স্বস্তির ব্যবস্থা হয়েছে। স্থানীয় দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব তফাজ্জল হোসেন রনো'র উদ্যোগে তারাকান্দা-দর্জিগাতি সড়কের শাশিরকান্দা অংশে বালি ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে।

 একইসাথে কামারিয়া ইউনিয়নের চর-ফরিদপুর এলাকাতেও একই উদ্যোগ গ্রহণ করা হয়।

দীর্ঘদিন ধরে খানাখন্দ আর বর্ষার কাদায় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিনই অটোচালক ও যাত্রীরা পড়তেন চরম ভোগান্তিতে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যেত, গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। এখন কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।”

অটোচালক শহিদুল ইসলাম জানান, “আমরা বারবার দাবি জানিয়েছিলাম। অবশেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, এজন্য আমরা সবাই খুশি।”

এ উদ্যোগের জন্য ধলীরকান্দা, দর্জিগাতি, চরারকান্দা এবং চর-ফরিদপুর এলাকার মানুষ প্রবাসী তফাজ্জল হোসেন রনো’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এ অস্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ীভাবে সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগও দ্রুত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

1

বড় ঝুঁকির খেলায় ঢাকা: ভারতীয় সুতোতে শুল্ক বসানোর ভাবনা!

2

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

3

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

4

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

5

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,

6

পাকিস্তানের পক্ষে আইএসআইয়ের সঙ্গে কাজের অভিযোগ

7

জামায়াত-শিবিরের নতুন কৌশল, ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশি হয়রানি

8

পিটার হাসের সফরের পরই উত্তপ্ত পরিস্থিতি, এবার কি টার্গেট কক্

9

শিশুহত্যাকারী ইউনূস সরকারের দেড় বছরের লুটতরাজ ও উপদেষ্টা মণ্

10

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

11

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

12

ফের সক্রিয় জুলাইয়ের কুশীলবরা, এবার টার্গেটে খালেদা জিয়ার বাস

13

সত্য বলার লাইসেন্স কি এখন শুধু প্রেস সচিবের হাতে?

14

গুপ্ত রাজনীতি করতে গিয়ে ধরা খেল চট্টগ্রামের এসপি

15

দুর্নীতিবাজ জঙ্গি উপদেষ্টা আসিফকে রুখবে কে

16

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’ -ব্যারিস্টার মাহমুদ

17

আশ্বাস বনাম বাস্তবতা: রাষ্ট্রদূতকে কী বার্তা দিল সরকার

18

আবু ত্বহা স্ত্রীকে রেখে পরকীয়ায় জড়িত? নতুন পোস্টে চাঞ্চল্যকর

19

রাঙামাটিতে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের কারাদণ্ড

20