Insight Pulse
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড ফাঁস করে দেবো’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পদচ্যুতির এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি দলের অভ্যন্তরীণ ‘গাদ্দারদের’ বিরুদ্ধে তথ্য-প্রমাণ জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মুনতাসির লেখেন, “আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড ফাঁস করে দেবো। আল্লাহ ভরসা।”

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদেশে আরও বলা হয়েছে, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো এবং তা আজ থেকেই কার্যকর। নোটিশে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না সে ব্যাখ্যা দিতে হবে।

একই দিনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকেও মুনতাসিরকে অব্যাহতি দেওয়ার কথা জানা গেছে। সংস্থার সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগপত্রের ধারা ৭ ও ৮ অনুযায়ী চাকরি বাতিল করা হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হয়েছে।

দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এনসিপির অভ্যন্তরে মতবিরোধ ও নেতৃত্বগত টানাপোড়েন বেড়েছে। মুনতাসিরের ফেসবুক পোস্ট ও হুঁশিয়ারি বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে; একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্নও উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ছাড়া গ্রেফতার নতুন সরকারের প্রথম দিকেই বিতর্কে আইনশৃঙ্

1

যেকোনো সময় শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’

2

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

3

শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে ড. ইউনুস

4

৫৪ বছরের ঐতিহ্যবাহী আবাহনী মাঠ কেড়ে নিচ্ছে বিএনপি সরকার

5

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

6

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

7

জন্মনিবন্ধন আছে, এনআইডি আছে, ফ্যামিলি কার্ডও আছে, এবার ৯ হাজ

8

মানবতার নামে শহীদুল আলমের সমুদ্রযাত্রা ও নেপথ্যের বিতর্ক

9

শ্রমিকের পেটে লাথি মারতে দৃশ্যপটে আবারও হাজির বিএনপি-জামাত গ

10

জেলে ঠাঁই নেই, তাই সেনানিবাসেই নতুন কারাগার!

11

রঙিন বিপ্লবের ধূসর ছায়া: চরমপন্থার সন্ধিক্ষণে বাংলাদেশ?

12

জয়পুরহাটে ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর

13

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

14

ইউনূসের ছত্রছায়ায় ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির মহোৎসব

15

আরাকার সেনা অনুপ্রবেশে পাহাড়ে অশান্তি

16

শেখ হাসিনা ও তাঁর পরিবারকে টার্গেট করে রাজনৈতিক সার্কাস দেখা

17

ভালুকায় গণপিটুনিতে নিহত হিন্দু যুবক ছিলেন থানার ওসির কক্ষেই

18

টিকা নেওয়ার ৫ মাসেও কমেনি হাম: শিশু মৃত্যু ৯৮৬, কার্যকারিতা

19

পাঠ্যবই প্রকল্পে ৬৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: শিক্ষা খাতে

20