Insight Desk
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক| নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভোটকেন্দ্র  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে ভীতি সৃষ্টি বা নির্বাচন প্রতিহত করার উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ করা হতে পারে।

রোববার বিকেল ৫টার দিকে সেনবাগ উপজেলার বকশিরহাট এলাকার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে বিদ্যালয়ের নিচতলার একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার জানান, বিকেল ৫টার দিকে আগুনের খবর পেয়ে তিনি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়টি জানান। একই সময় স্থানীয় বকশিরহাট বাজারের লোকজন এসে বিদ্যালয়ের মাঠে থাকা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন কীভাবে লেগেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

শিক্ষক নুরুল কাউছার আরও জানান, আগুনে শ্রেণিকক্ষের ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের চেয়ার ও টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি আগুনের ধোঁয়ায় আশপাশের কয়েকটি শ্রেণিকক্ষ কালো হয়ে গেছে এবং দেয়ালের পলেস্তারা খসে পড়েছে।

তিনি বলেন, “এই ভবনটি নিজে ভোটকেন্দ্র নয়। তবে একই কম্পাউন্ডের ভেতরে অবস্থিত বীজবাগ এন কে উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।”

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভোটকেন্দ্র–সংলগ্ন এলাকায় ভীতি তৈরি করতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। তবে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: ভেঙে পড়ছে দেশের শিক্ষ

1

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বম

2

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

3

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

4

দারিদ্র্য কমার বদলে বাড়ল? ইউনূস সরকারের সময়কালে

5

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

6

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

7

৭ মার্চের ভাষণ: জিয়াউর রহমানের লেখায় ‘গ্রিন সিগন্যাল’

8

শিবির-ছাত্রদল উত্তেজনার মধ্যেই চ্যালেঞ্জ ছুড়ে ইবিতে ছাত্রলীগ

9

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ

10

মৌলবাদ ঠেকাতে হিন্দু ভোটে পাল্টাল সমীকরণ

11

শিশু ধর্ষণ, টাকার বিনিময়ে মীমাংসায় জামায়াত নেতা

12

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

13

সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্

14

দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা, গণতন্ত্র ও জনগণের অধিক

15

সেনাবাহিনীকে ঘিরে ষড়যন্ত্র, পাহাড়ে অশান্তির পেছনে জামায়াত-শি

16

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

17

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

18

নিষেধাজ্ঞা উঠেছে, কাটেনি আতঙ্ক: দস্যুভয় ও বৈরী আবহাওয়ায় সুন্

19

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বাঙালির আত্মপরিচয়, স্বাধীনতা ও

20