Insight Desk
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মৌলবাদী হুমকির পর খুন হলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি-কে সোমবার দুপুরে নিজ বাসা থেকে তুলে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।স্থানীয়রা ঘটনাটিকে পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, তিনি গত কয়েকদিন ধরে স্থানীয় একটি উগ্র মৌলবাদী গোষ্ঠীর হুমকির মুখে ছিলেন। তবুও তিনি নিজ দলীয় কর্মকাণ্ড ও দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। তাদের ভাষায়, “তিনি ভয় পাননি, কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা তার জীবন কেড়ে নিল।”

সোমবার দুপুরে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার বাড়িতে ঢুকে তাকে টেনে বাইরে নিয়ে যায়। কিছু সময় পর বাড়ির পাশের গলিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েছে।

তাদের মতে, স্থানীয় প্রশাসনের দুর্বলতা ও রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে উগ্র গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হচ্ছে, যা জনমনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে।

একজন স্থানীয় প্রবীণ আওয়ামী নেতা বলেন, “স্বাধীনতাবিরোধী চক্রগুলো মাঠে নেমেছে। তারা ভয় দেখিয়ে রাজনীতি বন্ধ করতে চায়, কিন্তু আমরা ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাব।”

এদিকে স্থানীয় জনগণ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, এটি শুধু একটি হত্যা নয় — এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দেয়ার জন্য চলমান সংহিসতার একটি খন্ডচিত্র।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে, এবং প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তবে পুলিশের ভুমিকা নিয়েও জনমনে সন্দেহ বিরাজ করছে। 

সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— “রাজনীতি করতে গিয়ে আর কত প্রাণ ঝরবে?”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জানাজাতেও হাতকড়া: আওয়ামী লীগ করাই কি এখন অপরাধ?

1

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মিশনের সবশেষ তথ্য জানালেন ইউনূস,

2

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

3

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

4

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

5

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

6

টার্গেট কিলিংয়ে সনাতনী সম্প্রদায়: আইন-শৃঙ্খলার অবনতি ও মব সন

7

ভোটের দিন হামলার শঙ্কা

8

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

9

জামিন মিলেও স্বাধীনতা নেই: গায়েবী মামলার ফাঁদে আটকে মৃত্যুপথ

10

সেনাবাহিনীর গাড়ি করে গোপালগঞ্জ থেকে পালাল এনসিপির নেতারা

11

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়ে

12

ছাত্রশিবিরের ‘গুপ্ত’ কৌশল; ভিন্ন নামে ক্যাম্পাস নির্বাচন

13

আওয়ামী লীগ আমলে চালু হওয়া ১৪ হাসপাতালের আইসিইউ এখন বন্ধ, বাড়

14

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানু

15

খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, দুই বছরে বড় অবনতি

16

দুর্নীতির কলঙ্কমুক্ত করেছিল বিএনপি? তারেক রহমানের দাবির বিপর

17

আইনের মাধ্যমে প্রতিশোধের রাজনীতি, তদন্তহীন বিচার, আওয়ামী লী

18

মাসব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে মোমবাতি প্রজ্বলন

19

এক মাসেও যাত্রী সংকটে ‘গোলাপি’ বাস, প্রতিদিন লোকসান ৫০ থেকে

20