Insight Desk
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগে এনসিপি (কিংস পার্টি) নেতা ও যুগ্ম সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গল্লাক বাজারের নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।”

জুলাই থেকে আগস্টে নেতৃত্ব প্রদানকারী এনসিপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, গণতন্ত্রের সরকারকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা লুটপাট, চাঁদাবাজি, ঘুষ, নিয়োগ-বাণিজ্য, নারী কেলেংকারীসহ নানা অপরাধে জড়িত।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ৫ অক্টোবর থেকে কচুয়া উপজেলার রহিমা নগরের এক তরুণী বিয়ের দাবিতে আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করেন। পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। মেয়ের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সমাধান করার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন।

অভিযোগকর্তা তরুণী সাংবাদিকদের বলেন, “আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এনসিপি নেতা আমিন হোসেন সৈকত। আমি একজন জুলাইযোদ্ধা। এই ঘটনার ন্যায়বিচার চাই। এখনো দলের নেতারা ফোনে ভয়-ভীতি দেখাচ্ছেন।”

স্থানীয় সূত্র ও মানবাধিকার কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

1

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

2

বিবিসি বাংলার পক্ষপাতমূলক প্রচার: শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট

3

আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে নতুন ষড়যন্ত্রে দেশবিরোধীরা

4

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

5

শেখ হাসিনার দৃঢ় বার্তা: “গণতন্ত্র, বৈধ সরকার ও জনগণের অধিকার

6

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

7

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার, গন্তব্য আরাকান

8

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

9

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন

10

ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

11

বড় ঝুঁকির খেলায় ঢাকা: ভারতীয় সুতোতে শুল্ক বসানোর ভাবনা!

12

শিবির নেতাদের সরাসরি পুলিশে নিয়োগের মিশনে ইউনূস ব্রিগেড

13

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল: “প্রেস সচিব উন্মাদের মতো উল্

14

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

15

ফের জাতির সঙ্গে প্রেস সচিবের প্রতারণা: মালয়েশিয়ায় শ্রমিক সুব

16

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা,

17

কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা

18

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করল ভারত, কার্যকর হলো

19

জুলাই আন্দোলনে প্রতারিত হয়েছে জনগণ, মুখ খুলছে আন্দোলনকারীরা

20