Insight Desk
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতবিদ্বেষের দামি মূল্য: দুবাই ঘুরে আসছে একই ভারতীয় চাল

নিজস্ব প্রতিবেদক

ইউনূস সরকারের আমদানিনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে দুবাই হয়ে ভারতীয় চাল কেনার সিদ্ধান্ত।

খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, “চাল সরবরাহকারীর অফিস দুবাইয়ে, কিন্তু সোর্স আসলে ভারত।” অর্থাৎ, কাগজে কলমে দুবাই থেকে আমদানি দেখানো হলেও চাল এসেছে ভারত থেকেই।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন অনুযায়ী, প্রতি টন ৩৫৫.৯৯ ডলার দরে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে ৫০ হাজার টন চাল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ২১৬ কোটি ৯০ লাখ টাকা। একই সঙ্গে মিয়ানমার থেকেও ৫০ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য প্রতি টন ৩৭৬.৫০ ডলার। সব মিলিয়ে এক লাখ টন চাল কিনতে ব্যয় হবে প্রায় ৪৪৬ কোটি টাকারও বেশি।

অথচ খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৫ লাখ টনেরও বেশি চাল মজুদ রয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের প্রশ্ন, যখন পর্যাপ্ত মজুদ রয়েছে, তখন এই অতিরিক্ত আমদানির প্রয়োজন কেন।

অর্থনীতিবিদরা মনে করছেন, ইউনূস সরকারের সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও কূটনৈতিকভাবে বিভ্রান্তিকর। সরাসরি ভারত থেকে চাল আনলে খরচ কম পড়ত, সময়ও বাঁচত। তাদের মতে, তৃতীয় দেশকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া এক ধরনের দেখনদারি ভারতবিদ্বেষ, যার ফল ভুগতে হবে দেশের সাধারণ জনগণকেই।

একজন অর্থনীতি বিশ্লেষক মন্তব্য করেন, “ভারতকে এড়িয়ে গিয়ে দুবাইয়ের নাম ব্যবহার করা মূলত জনগণকে বিভ্রান্ত করার কৌশল। এতে সরকারের ব্যয় বাড়ছে, কিন্তু বাস্তবে লাভ হচ্ছে না।”

বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশের সঙ্গে বাস্তববাদী সম্পর্কের পরিবর্তে আবেগনির্ভর নীতি গ্রহণ করা বিপজ্জনক। তারা বলেন, “ভারতের চাল ঘুরে ঘুরে দুবাই হয়ে বাংলাদেশে আসছে। এটি আত্মপ্রবঞ্চনার এক বাস্তব উদাহরণ।”

দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকারের এই নীতির ফলে রাষ্ট্রীয় অর্থনীতি আরও চাপের মুখে পড়বে এবং জনগণের ওপর ব্যয়ভার বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত এনসিপি নেতা

1

ভোটের আগের রাতেই কেন্দ্র দখল ও ব্যালট ভরার অভিযোগ

2

হোটেল ওয়েস্টিনে নাগরিকমৃত্যু নিয়ে মার্কিন দূতাবাসের মিথ্যা

3

চায়ের ৮০০ টাকা মেরে দিয়ে দেশ চালাতে এসেছেন কালাচোরা হাসনাত আ

4

মৃত্যুদণ্ডের আসামি বাবরকে ফিরিয়ে দেশকে অস্থিতিশীল বানানোর চে

5

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

6

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

7

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে

8

মন্ত্রীর দখলে বনের ১৩১ একর - সাথে সেই জঙ্গল মনির, সেই বাউন্ড

9

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

10

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বম

11

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

12

স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধ

13

দিল্লির নিজামুদ্দিন দরগাহে বঙ্গবন্ধুর স্মরণে ইফতার মাহফিল অন

14

ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রেই লোডশেডিং সমাধান খুঁজছে

15

সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, এবার কেউই নিরাপদ নয় : ফিরলো ২০০১

16

চাঁদা না দিলে আদালত পাড়ায় মব করে বিএনপি

17

❝পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?❞—সন্তানের খোঁ

18

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

19

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

20