Insight Desk
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

নিজস্ব প্রতিবেদক

ভারতে খেলতে আসবো–না আসবো বিতর্কের মাঝেই শেষ পর্যন্ত ICC টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেল বাংলাদেশ। বাংলাদেশ দল বিশ্বকাপের সুযোগ হারালেও বিতর্ক যেন থামছেই না। এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশি সাংবাদিকদের বিষয়টি।

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, আসন্ন ICC T20 World Cup কভার করার জন্য আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য বাংলাদেশের বহু সাংবাদিক অ্যাক্রিডিটেশনের আবেদন করেছিলেন। কিন্তু তাদের কাউকেই অনুমতি দেওয়া হয়নি।

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রায় ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক অ্যাক্রিডিটেশনের আবেদন করেছিলেন। তবে ICC সেই সমস্ত আবেদনই বাতিল করে দেয়।

এমনকি বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে, যখন বাংলাদেশের এক চিত্র সাংবাদিক জানান—সব নিয়ম মেনে প্রাথমিকভাবে অ্যাক্রিডিটেশন ও ভিসা সাপোর্ট লেটার পাওয়ার পরও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

বাংলাদেশের চিত্র সাংবাদিক মির ফারিদ বলেন, “ICC-এর মিডিয়া বিভাগের তরফে গত ২০ জানুয়ারি আমি প্রাথমিক অনুমোদন ও ভিসা সাপোর্ট লেটার পেয়েছিলাম। কিন্তু পরে ইমেলে জানিয়ে দেওয়া হয়, আমার আবেদন বাতিল করা হয়েছে।”

এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কভারেজ থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি সাংবাদিকরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে। প্রশ্ন উঠছে—বাংলাদেশের বিরুদ্ধে কি আরও কঠোর অবস্থান নিচ্ছে ICC?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের কাছ থেকে মোটা অংকের কমিশন নিয়েছেন তারেক, গ্যাঁড়াকলে

1

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

2

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

3

শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে ড. ইউনুস

4

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

5

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৯৪: থাম

6

রাজনীতির নামে সন্ত্রাস: বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিককে

7

মায়ের জানাজাতেও হাতকড়া: আওয়ামী লীগ করাই কি এখন অপরাধ?

8

অগ্রযাত্রার পথে উল্টো হাওয়া: ঘর থেকে কর্মক্ষেত্র, সংকুচিত হচ

9

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

10

ক্ষুধার জ্বালায় পিতা—খাবার দিতে না পেরে শিশুকন্যাকে হত্যা

11

চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি: নতুন ট্যারিফে ক্ষোভে ব্যবসায়ী

12

খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, দুই বছরে বড় অবনতি

13

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক আদালতে চ্যালেঞ্জ

14

শ্রমবাজারে নতুন সিন্ডিকেট; নিয়ন্ত্রণে ইউনূসের ঘনিষ্ঠ সহচর ল

15

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

16

জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক

17

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

18

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

19

মার্কিন সেনাদের উপস্থিতির পর মাজারে বেড়েছে হামলা

20