Insight Desk
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা 

গাইবান্ধা জেলা এখন নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ এক বাস্তবতায় নিমজ্জিত। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জেলায় ৯৪টি ধর্ষণ মামলা হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, অন্তত ১৩১ নারী ও শিশু ধর্ষণের পর চিকিৎসা নিয়েছেন। সবচেয়ে বেশি ভুক্তভোগী ১১ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজগামী কিশোরী।

সম্প্রতি সাদুল্যাপুর উপজেলার আলীনগর গ্রামে এক সত্তরোর্ধ্ব নারীকে পাশবিকভাবে নির্যাতনের ঘটনা দেশের বিবেক নাড়া দিয়েছে। তিনি ছাগল চরাতে মাঠে গেলে এক প্রতিবেশী তাঁকে বেঁধে নিয়ে ধর্ষণ করে। মামলা হলেও এখনো ভয় ও ট্রমায় কাতর তিনি। এটি শুধু একটি ঘটনা নয়—পুরো জেলায় নারী নির্যাতনের এক করুণ চিত্রের প্রতিচ্ছবি।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গাইবান্ধার সাত উপজেলায় নারী নির্যাতনের মোট ২৩০টি মামলা হয়েছে। কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, অনেক ভুক্তভোগী প্রভাবশালীদের হুমকি, সামাজিক লজ্জা ও নিরাপত্তাহীনতার কারণে থানায় যেতে সাহস পান না। ফলে প্রকৃত ঘটনা আইনের আওতায় আসছে না।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তথ্যমতে, প্রতি মাসে গড়ে ১৩ জন নারী ও শিশু ধর্ষণের পর চিকিৎসা নিতে আসে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ বলেন, “ধর্ষণের ঘটনায় বৃদ্ধি সমাজের জন্য উদ্বেগজনক। অনেক সময় মিথ্যা অভিযোগও আসে, তবে প্রকৃত ভুক্তভোগীদের প্রতি সমাজের সহমর্মিতা অনেক কম।”

বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সম্পাদক রিকতু প্রসাদ বলেন, “ধর্ষণ ও নির্যাতনের প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি। মামলা করলেও প্রভাবশালী মহলের চাপে অনেক সময় ভুক্তভোগীরা পিছু হটে যান।”

বিশ্লেষকরা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনিক উদাসীনতা এবং ইউনূস সরকারের শাসনে বিচারহীনতার সংস্কৃতি নারী নির্যাতনের হার বাড়িয়ে তুলেছে। এক মানবাধিকারকর্মীর ভাষায়, “এটি শুধু অপরাধ নয়, রাষ্ট্রীয় দায়িত্বহীনতার প্রতিফলন। নারী ও শিশুর নিরাপত্তা এখন বিলাসবস্তুতে পরিণত হয়েছে।”

শুধু গাইবান্ধাই নয়, সারাদেশেই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। ইউনূস সরকারের অকার্যকর প্রশাসন ও দুর্বল আইনি কাঠামোর কারণে অপরাধীরা দণ্ডমুক্তির সংস্কৃতিতে আরও বেপরোয়া হয়ে উঠছে। এ যেন একটি সরকারের ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি, যেখানে ন্যায়বিচার, মানবতা ও নিরাপত্তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

1

জামায়াত-শিবিরের নতুন কৌশল, ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশি হয়রানি

2

জুলাই ঘোষণাপত্র ইতিহাস বিকৃতির এক নির্লজ্জ প্রয়াস

3

বিশ্বাসঘাতকতার অন্দরমহল : কারা ভাঙল প্রধানমন্ত্রীর নিরাপত্তা

4

অস্ট্রেলিয়ার ২০ লাখ ডলারের ব্যালট প্রকল্পে বাংলাদেশে অন্তর্

5

২০২৫: সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার সংকট

6

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক

7

ভোট জালিয়াতির মাধ্যমে ঢাবিকে তুলে দেওয়া হলো দেশবিরোধীদের হাত

8

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়: আফগানিস্তানের বিপক্ষে

9

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

10

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

11

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

12

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

13

জুলাই আন্দোলন: সামনে থেকে নেতৃত্ব দেয় জামায়াত

14

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

15

গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট: ইউনুস সরকারের কূটন

16

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে

17

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

18

ধানের শীষের মনোনয়ন না পেলে, স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচন

19

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

20