Insight Desk
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতপাখাই ভরসা যেখানে, বিএনপির "সবার আগে বাংলাদেশ" সেখানে কতোটা বাস্তবসম্মত আলাপ?

একটা হাসপাতালের জেনারেটর অকেজো পড়ে থাকতে পারে কতদিন? বরিশাল জেনারেল হাসপাতালে এই প্রশ্নের উত্তর হলো, "দীর্ঘদিন ধরে।" একশো শয্যার এই হাসপাতালে একমাত্র জেনারেটরটা সচল করার চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে, তারপর বিষয়টা চাপা পড়ে গেছে ফাইলের নিচে। ফল কী দাঁড়িয়েছে? বিদ্যুৎ গেলে রোগীর ভরসা এখন হাতপাখা, রাতে অন্ধকার তাড়াতে মোমবাতি। এটা কোনো প্রত্যন্ত ইউনিয়নের ক্লিনিকের চিত্র না, এটা একটা জেলা শহরের সরকারি হাসপাতালের বাস্তবতা, যেখানে রাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে অসহায় মানুষগুলো ন্যূনতম সেবাটুকু পাওয়ার কথা।

শেবাচিমের চিত্রও কম উদ্বেগজনক না। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র, প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎবিহীন। নতুন ভবনে লিফট বন্ধ থাকে, ফ্যান বন্ধ থাকে, জেনারেটর থাকা সত্ত্বেও জ্বালানির অভাবে সেটা সার্বক্ষণিক চালানো যায় না। অস্ত্রোপচারের মতো স্পর্শকাতর কাজ পর্যন্ত এই সংকটের আওতার বাইরে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাড়তি সংযোগ আর পর্যাপ্ত জ্বালানি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই চিঠি কবে গেছে, আর জবাব কবে আসবে? একটা সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার জ্বালানি সংকটে ঝুঁকিতে পড়ে থাকবে, আর জবাব আসবে "চিঠি বিবেচনাধীন" এই ধরনের আমলাতান্ত্রিক নীরবতায়, এটা কোনো সভ্য প্রশাসনের চেহারা হতে পারে না।

যাদের ওপর মানুষের ক্ষোভ গিয়ে পড়ছে, তারা বিদ্যুৎ উৎপাদন বা বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না। মিটার রিডার, লাইনম্যান, সাবস্টেশনের মাঠকর্মী, এরা প্রতিদিন গ্রাহকের রোষের মুখোমুখি হচ্ছেন, কেউ কেউ উত্তেজিত আচরণেরও শিকার হচ্ছেন, অথচ লোডশেডিংয়ের সিদ্ধান্ত হয় তাদের নাগালের অনেক ওপরে, নীতিনির্ধারণী পর্যায়ে। এই বিচ্ছিন্নতাটাই আসল সমস্যা। যে প্রশাসনিক কাঠামোয় সিদ্ধান্ত নেওয়া হয় এক জায়গায়, আর তার মাশুল গুনতে হয় সম্পূর্ণ ভিন্ন আরেকটা স্তরের মানুষকে, সেই কাঠামো জবাবদিহিতা এড়ানোর একটা কৌশল হয়ে দাঁড়ায়। ক্ষুব্ধ গ্রাহক আর অসহায় মাঠকর্মী, দুই পক্ষই আসলে একই ব্যর্থতার শিকার, শুধু সিদ্ধান্ত নেওয়া মানুষগুলো এই সমীকরণের বাইরে থেকে যাচ্ছেন নিরাপদে।

গ্রীষ্মের একটা মৌসুম আসতেই যদি বিদ্যুৎ ব্যবস্থাপনার মৌলিক পরিকল্পনাটাই ভেঙে পড়ে, জ্বালানি বরাদ্দ আর গ্রিড সক্ষমতার মতো পূর্বানুমানযোগ্য বিষয়েও যদি প্রস্তুতি না থাকে, তাহলে ক্ষমতা দখলের আগে "সব ছিঁড়ে আটিঁ বেঁধে ফেলবো" টাইপ আলাপ কেবল পেট গরমের প্রভাব থেকে ছিলো কিনা বিএনপির, সেই প্রশ্ন তোলা অযৌক্তিক না। একটা হাসপাতালের জেনারেটর মাসের পর মাস অকেজো পড়ে থাকা, আরেকটা হাসপাতালের অপারেশন থিয়েটার জ্বালানি সংকটে ঝুঁকিতে থাকা, এগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, এগুলো তদারকি আর আন্তরিকতা অভাবেরই জ্বলজ্বলে প্রমাণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিলুরে বিএনপিতে অস্বস্তি

1

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

2

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

3

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জননেত্রী শেখ হা

4

সিলেট হাউজিং এস্টেটে ছিনতাইকারীদের রাজত্ব: নেপথ্যে কোন অদৃশ্

5

মাসব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে মোমবাতি প্রজ্বলন

6

সহিংসতা ও কূটনৈতিক টানাপোড়েনের জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন

7

ভারতবিদ্বেষের দামি মূল্য: দুবাই ঘুরে আসছে একই ভারতীয় চাল

8

অর্থনীতির স্থবিরতায় বেকারত্ব বেড়েছে: নতুন বিনিয়োগ ও দক্ষ মান

9

২০২৫: সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার সংকট

10

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

11

আইনের চোখে ধুলো দিয়ে গুলশানের পার্ক গিলছে বিএনপির ষন্ডা-পান্

12

এনসিপি নেতাকে ‘চাঁদা’ না দেওয়ায় তিন মাস ধরে তালাবদ্ধ হরিজন শ

13

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

14

শেখ হাসিনার প্রত্যাবর্তনই প্রমাণ করবে তিনি স্বৈরাচার ছিলেন ন

15

ইতিহাস ক্ষমা করে না, ২০২৬ সালের নীলনকশার নির্বাচন, সেনাবাহিন

16

নারী নিয়ে বিতর্কিত পোস্ট: সমালোচনায় জামায়াত আমির, পরবর্তীতে

17

ভোটের ৬০ ঘন্টা আগে বোয়িং চুক্তি নিয়ে বিতর্ক

18

ইউনূসের হাজার কোটি টাকা কর ফাঁকির খবর গায়েব

19

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

20