Insight Desk
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, এবার ফেব্রিক্স আমদানিতেও বাধা: ক্রয়াদেশ হারানোর শঙ্কায় পোশাক খাত

দেশে তীব্র গ্যাস সংকটে নিটওয়্যার শিল্পের উৎপাদন যখন বাধাগ্রস্ত, ঠিক তখন নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিক্স আমদানির ওপর নিষেধাজ্ঞা নতুন উদ্বেগ তৈরি করেছে। রপ্তানিকারকদের আশঙ্কা, প্রয়োজনীয় কাপড় আমদানি করতে না পারলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ ব্যাহত হবে এবং বাংলাদেশের হাতছাড়া হতে পারে গুরুত্বপূর্ণ রপ্তানি আদেশ।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ‘আমদানি নীতি ২০২৬-২০২৯’-এর ২৫ নম্বর ধারার ১২ নম্বর উপধারায় থাকা নিট ফেব্রিক্স আমদানিসংক্রান্ত বিধান স্থগিত বা বাতিলের দাবি জানিয়েছে। গত ৩ সেপ্টেম্বর সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বাণিজ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে এ দাবি জানান।

বিকেএমইএর ভাষ্য, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় দেশের অনেক ডাইং, প্রসেসিং ও ফেব্রিক্স উৎপাদনকারী কারখানা পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। ফলে বিদেশি ক্রেতাদের নির্ধারিত মান, নকশা, রং ও স্পেসিফিকেশন অনুযায়ী কাপড় সময়মতো দেশে উৎপাদন করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় রপ্তানি আদেশ রক্ষায় বিদেশ থেকে ফেব্রিক্স সংগ্রহের প্রয়োজন হচ্ছে।

সংগঠনটি আরও জানিয়েছে, নতুন নীতি কার্যকর হওয়ার আগেই অনেক রপ্তানিকারক ফেব্রিক্স আমদানির জন্য এলসি খুলেছেন। এসব এলসির বিপরীতে কিছু চালান ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে, আবার কিছু পথে রয়েছে। নিষেধাজ্ঞার কারণে সেগুলো খালাসে জটিলতা তৈরি হলে কারখানার উৎপাদন সূচি ও রপ্তানি দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিকেএমইএর দাবি, প্রস্তাবিত নীতি নিয়ে অংশীজনদের আগের আলোচনায় সংশ্লিষ্ট বিধানটি ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে বলে জানানো হয়েছিল এবং সংশোধনের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ আগস্ট প্রকাশিত চূড়ান্ত আমদানি নীতিতে বিধানটি বহাল থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, একদিকে জ্বালানি সংকটে দেশীয় ফেব্রিক্স উৎপাদন বাধাগ্রস্ত, অন্যদিকে আমদানির পথও সীমিত হয়ে গেলে রপ্তানিকারকদের সামনে বিকল্প থাকবে খুবই কম। সময়মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর পাশাপাশি ভবিষ্যতের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

এ অবস্থায় রপ্তানি খাতের কাঁচামাল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিধান পুনর্বিবেচনা এবং আগে খোলা এলসির বিপরীতে বন্দরে আসা ফেব্রিক্স দ্রুত খালাসের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিকেএমইএ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

1

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

2

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

3

কূটনৈতিক অনিশ্চয়তায় বড় ধাক্কা: ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১২

4

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

5

ডাকরা গণহত্যা: মুক্তিযুদ্ধের এক বিভীষিকাময় অধ্যায়

6

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

7

শ্রমবাজারে নতুন সিন্ডিকেট; নিয়ন্ত্রণে ইউনূসের ঘনিষ্ঠ সহচর ল

8

সারাদেশে যুবলীগ নেতাকর্মীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

9

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

10

সেনাবাহিনীতে আরও ৬ কর্মকর্তার রদবদল

11

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

12

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একের পর এক মিথ্যাচার করলেন ইউনূস

13

ভারতসহ ৮ দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না

14

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা: বিএনপি'কে টার্গেট

15

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

16

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

17

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

18

নির্বাচন পর্যবেক্ষক ইস্যু: ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের, দিল্ল

19

সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা, জামায়াত নেতাকে

20