Insight Desk
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ১৬৭৫ জন বিশিষ্ট নাগরিক। দেশ ও বিদেশে অবস্থানরত এই নাগরিকদের মধ্যে রয়েছেন চিকিৎসক, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বর্তমানে দেশে কোনও গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ন্যূনতম রাজনৈতিক, আইনি ও নিরাপত্তাগত পরিবেশ নেই। তাদের মতে, এই নির্বাচন ও গণভোট একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন, যা দেশকে অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে।

বিবৃতিতে তারা দাবি করেন, বর্তমান সরকার অনির্বাচিত হওয়ায় নির্বাচন ও গণভোট আয়োজনের নৈতিক ও সাংবিধানিক বৈধতা নেই। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন, প্রধান রাজনৈতিক শক্তির অনুপস্থিতি এবং বিচার বিভাগ ও প্রশাসনের রাজনীতিকরণ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

নাগরিকদের পক্ষ থেকে নির্বাচন ও গণভোট স্থগিত, বর্তমান সরকার বিলুপ্ত করে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন, রাজনৈতিক বন্দিদের মুক্তি, মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্তসহ মোট ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

তাদের সতর্কবার্তা, এই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত সরকার দেশীয় ও আন্তর্জাতিকভাবে বৈধতা হারাবে এবং অর্থনীতি ও জাতীয় ঐক্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

1

স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে ডিজি আবু জাফরের বিরুদ্ধে তদন্

2

জামায়াত-শিবিরের নতুন কৌশল, ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশি হয়রানি

3

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

4

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

5

পোপ লিও চতুর্দশের উদ্বেগ: বাংলাদেশে খ্রিস্টান সংখ্যালঘুদের ও

6

জুলাই সনদে বড় গলদ কমেছে ১১ লাখ ভোট

7

ট্রাম্পের ইসলামবিরোধী নীতি কার্যকরে দেশে আনাগোনা বেড়েছে মার্

8

আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিবৃতি

9

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

10

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

11

মেজর (অব.) রফিকুল ইসলাম চট্টগ্রামের প্রথম সশস্ত্র বিদ্রোহের

12

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

13

মুক্তিযুদ্ধের আলোচনায় হামলা ও লতিফ সিদ্দিকী গ্রেপ্তার; গণতন্

14

আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল অমান্য করে উল্

15

‘ধন্যবাদ পাকিস্তান’ মন্তব্যে আসিফ নজরুলকে ঘিরে তীব্র সমালোচন

16

রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন

17

মবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ত্রাস ছড়াচ্ছেন ইউনূস

18

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

19

ট্রাম্পের দরজা খুলল ভারতের জন্য, ধাক্কায় বাংলাদেশ ৩০ ট্রিলি

20