Insight Pulse
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টিকে ‘নবজাতক দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায় জামায়াত নেতা গোলাম পরওয়ার

সংবাদ প্রতিবেদন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াতকে ছোট করার চেষ্টা করেছে। রাজনীতিতে নতুন দল হয়ে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার দাবি করেন, ঐকমত্য কমিশনে একমাত্র জামায়াতই লিখিতভাবে পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিয়েছে, অথচ নতুন গঠিত ছাত্র সংগঠনের নেতারা ফেসবুকে অযাচিত মন্তব্য করে নিজেদের আলোচনায় আনতে চাইছে।

তিনি বলেন, “চব্বিশের আন্দোলনে তারা (জুলাই যোদ্ধারা) ভূমিকা রেখেছে, তাতে আমাদের শ্রদ্ধা ও দোয়া আছে। কিন্তু রাজনীতিতে অশ্লীল ভাষা ও অহঙ্কারী আচরণ কোনো দলের জন্য শুভ নয়।”

জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে পরওয়ার আরও বলেন, “রাজনীতি ফেসবুকের দেয়ালে লেখা স্ট্যাটাস দিয়ে হয় না, তা প্রমাণের জন্য মাঠে নামতে হয়। জামায়াতের ত্যাগ-তিতিক্ষার ইতিহাস বোঝা তোমাদের মতো নতুন দলের পক্ষে সহজ নয়।”

এ সময় হিন্দু ভোটারদের প্রসঙ্গে তিনি দাবি করেন, “হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। অতীতে তারা দাঁড়িপাল্লার শাসনে নিরাপদ ছিল।”

বিএনপির এক নেতার বক্তব্য ‘ক্ষমতায় গেলে জামায়াতকেও নিষিদ্ধ করা হবে’ উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, “বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। এতে বোঝা যায়, দুই দলই একই নীতিতে চলে।”

তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়, নতুন দল এনসিপিকে জামায়াত এখনো গুরুত্ব দিতে রাজি নয়, বরং তাদের ‘নবজাতক’ রাজনীতিক হিসেবে বিদ্রূপের সুরেই আখ্যায়িত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অব্যবস্থাপনায় আলু রপ্তানির প্রণোদনার ৭.৫৪ কোটি টাকা হাওয়া

1

রাষ্ট্রপতি অপসারাণে জনমত তৈরির চেষ্টা, নিশ্চুপ সেনাবাহিনী

2

৭৫ থেকে ২৪ একই সূত্রে গাঁথা

3

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

4

সরকারের ব্যর্থতা ঢাকতে গুজব নিয়ে হাজির প্রেস সচিব

5

জুলাই সনদে সই করবে না গণফোরাম ও বামপন্থি চার দল

6

শিশু ধর্ষণ, টাকার বিনিময়ে মীমাংসায় জামায়াত নেতা

7

কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা

8

৫৪ বছরের ঐতিহ্যবাহী আবাহনী মাঠ কেড়ে নিচ্ছে বিএনপি সরকার

9

মানবতার নামে শহীদুল আলমের সমুদ্রযাত্রা ও নেপথ্যের বিতর্ক

10

ধর্ম ব্যবসা থেকে ভোট ব্যবসা, জামায়াতে ইসলামীর আদর্শিক পতনের

11

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

12

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

13

ইউনূসের ছত্রছায়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী কিশোরগ্যাংয়ের দেশ

14

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা—অধ্যাদেশ টিকবে, নাকি বাতিল হবে?

15

আফগানিস্তানের পথে হাঁটতে চায় মৌলবাদীরা, আফগান অভিজ্ঞতা কাজে

16

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

17

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

18

বাংলাদেশের মানবাধিকার সংকট: কণ্ঠরোধ, স্বাধীনতা হরণ, সর্বত্র

19

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

20