Insight Desk
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটার ছিল না ভোটকেন্দ্রে ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, কিন্তু ঘোষিত ফলাফলে ভোটের হার দেখানো হয়েছে অস্বাভাবিকভাবে বেশি।

তার বক্তব্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১২ কোটির বেশি হলেও নির্বাচন কমিশনের ধাপে ধাপে দেওয়া শতাংশের হিসাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভোটের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তার দাবি, প্রতি মিনিটে যে হারে ভোট কাস্ট হওয়ার কথা বলা হয়েছে, তা মাঠপর্যায়ের বাস্তব চিত্রের সঙ্গে মেলে না।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট এবং ফলাফল শিটে স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। কারাগার ও প্রবাসী ভোটের অংশগ্রহণের হার নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন অবশ্য সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ ভোট কাস্ট হওয়ার দাবি করেছে। তবে ঘোষিত হার ও বিভিন্ন মহল থেকে আসা তথ্যের মধ্যে পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ছে।

বিবৃতির শেষাংশে শেখ হাসিনা নির্বাচন বাতিল, নিরপেক্ষ ব্যবস্থার অধীনে নতুন নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক মামলার পুনর্বিবেচনার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করল ভারত, কার্যকর হলো

1

মার্কিনি চালে অশান্ত দক্ষিণ এশিয়া, পরবর্তী টার্গেট দিল্লি

2

আহত শিক্ষার্থীদের নামে এনসিপির জন্য ফান্ড তুলতে গিয়ে ধরা খেল

3

ইউনূসের বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম

4

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

5

স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধ

6

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

7

গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং অবৈধ ও অসাংবিধানিক ইউনুস সরকার:

8

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

9

এক মাসেও যাত্রী সংকটে ‘গোলাপি’ বাস, প্রতিদিন লোকসান ৫০ থেকে

10

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

11

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রত

12

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

13

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

14

২০২৪–এর পর জামায়াত–শিবিরের নতুন সহিংস প্যাটার্ন: এমসি কলেজে

15

মার্কিন চুক্তির নীলনকশা : শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্বের

16

নারী নিয়ে বিতর্কিত পোস্ট: সমালোচনায় জামায়াত আমির, পরবর্তীতে

17

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

18

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

19

মব নিয়ে বিএনপির দ্বিচারিতা, থামছে না সন্ত্রাস

20