Insight Desk
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিয়ে নিখোঁজ হওয়ার পর তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মী মমিন খান শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আয়োজিত মিছিল শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।

নিহত মমিন খান শাকিলের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরিরত ছিলেন এবং এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন।

নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে দিয়াবাড়িতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন শাকিল। মিছিল শেষ করে বাসায় ফেরার পথে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তুরাগ নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শাকিলের সহযোদ্ধা ও পরিবারের অভিযোগ, মিছিল শেষে বাসায় ফেরার পথেই তাকে অপহরণ করা হয়। এরপর নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। নিহত শাকিল দরিদ্র পরিবারের সন্তান এবং তিনি এক শিশু সন্তানের জনক।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় ফোরামে তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সহকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবেন না এবং এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুধার জ্বালায় পিতা—খাবার দিতে না পেরে শিশুকন্যাকে হত্যা

1

ধানের শীষের মনোনয়ন না পেলে, স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচন

2

দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর

3

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

4

পুলিশ হেফাজতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: পরিবারের দাবি পরিকল্

5

কোটায় অস্ত্রের লাইসেন্স আসিফ মাহমুদের?

6

মাসব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে মোমবাতি প্রজ্বলন

7

স্বাধীন বাংলাদেশে আবারো 'রাজাকার' স্লোগান, জামায়াত-এনসিপির

8

সহিংসতায় ছায়াচ্ছন্ন নির্বাচন

9

খলিলুরে বিএনপিতে অস্বস্তি

10

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

11

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

12

কারচুপি ও দায়মুক্তির রাজনীতি—কঠোর হুঁশিয়ারি শেখ হাসিনার

13

যশোরের শার্শায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে এক জামায়া

14

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

15

বিতর্কিত রাকসু নির্বাচন: মাসুদ হত্যা মামলার প্রধান আসামি সাল

16

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

17

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

18

গ্যাঁড়াকলে ইউনূস, পলাতে চাইলেও মিলছে না অনুমতি

19

অর্থনীতির স্থবিরতায় বেকারত্ব বেড়েছে: নতুন বিনিয়োগ ও দক্ষ মান

20