Insight Desk
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক গণভোটের ফলাফল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, ঘোষিত ফলাফলে একাধিক আসনে এমন পরিসংখ্যান দেখা যাচ্ছে যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্য, কিছু ক্ষেত্রে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে প্রদত্ত ভোট।

রাজশাহী–৪: ভোটার ৩ লাখ, ভোট পড়েছে ৭ লাখের বেশি?

সমালোচকদের দাবি, রাজশাহী–৪ আসনে মোট নিবন্ধিত ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। অথচ গণভোটে প্রদত্ত ভোট দেখানো হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৫২৩, যা শতকরা হিসাবে ২০০ শতাংশেরও বেশি। এ আসনে জামাত সমর্থিত প্রার্থী আবদুল বারী সরদার সংসদ সদস্য নির্বাচিত হন।

সিরাজগঞ্জ–১: একই দিনে ভোটার উপস্থিতিতে বড় পার্থক্য

সিরাজগঞ্জ–১ আসনে সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ৮৩ শতাংশ। কিন্তু একই দিনে অনুষ্ঠিত গণভোটে উপস্থিতি দেখানো হয়েছে মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ। এ আসনে বিজয়ী হন বিএনপি প্রার্থী সেলিম রেজা। পর্যবেক্ষকদের প্রশ্ন, একই ভোটকেন্দ্রে একই দিনে এমন তীব্র পার্থক্য কীভাবে সম্ভব।
নেত্রকোনা–৩, ৪ ও ৫: ‘হ্যাঁ’ ভোটই ছাড়িয়েছে মোট ভোটার সংখ্যা

নেত্রকোনা–৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৬৮৬ জন হলেও ‘হ্যাঁ’ ভোট দেখানো হয়েছে ৫ লাখ ২ হাজার ৪৩৮। এ ধরনের অসামঞ্জস্য নেত্রকোনা–৪ ও ৫ আসনেও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমালোচকরা পুরো প্রক্রিয়াকে ‘পূর্বনির্ধারিত ফলাফল’ আখ্যা দিয়ে বলছেন, কোথাও ২০০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি, কোথাও আবার অস্বাভাবিকভাবে কম ভোট দেখানো হয়েছে। তাদের দাবি, এতে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তল্লাশি’র নামে হয়রানি? কিশোরগঞ্জে হিন্দু গ্রামে সেনাবাহিনীর

1

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

2

বাংলাদেশ যদি মৌলবাদীদের হাতে পড়ে, দিল্লি কি নিরাপদ থাকবে?

3

ইতিহাস কি সত্যিই বৃত্তাকার, নাকি আমরাই ভুলে যাই বারবার?

4

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

5

জুলাই মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকার বেশি চাঁদাবাজি — নেপথ

6

কাশিমপুরে বন্দিদের খাবারে বিষ মেশানোর অভিযোগ, ভিন্নমত দমনের

7

ট্রাম্পের দরজা খুলল ভারতের জন্য, ধাক্কায় বাংলাদেশ ৩০ ট্রিলি

8

ধর্ম ব্যবসা থেকে ভোট ব্যবসা, জামায়াতে ইসলামীর আদর্শিক পতনের

9

জুলাই সনদে সই করবে না গণফোরাম ও বামপন্থি চার দল

10

জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইউনূস সরকারের চুক্তি, দেশবা

11

মরিচের ঝালে কাঁদছে দেশ, রাজত্ব করছে বিএনপি-জামাতের লুটেরা জো

12

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

13

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

14

পুলিশ কন্ট্রোলরুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ

15

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

16

জুলাই সনদে বড় গলদ কমেছে ১১ লাখ ভোট

17

ভোটের আগের রাতেই কেন্দ্র দখল ও ব্যালট ভরার অভিযোগ

18

সামরিক নির্ভরতার ফাঁদ ও ৫ আগষ্ট

19

বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে আওয়ামী লীগের শোক ও উদ্বে

20