Insight Desk
প্রকাশ : Sep 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডা প্রবাসী একদল বাংলাদেশি নাগরিক। সম্প্রতি তারা নির্বাচন কমিশনের প্রধানের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছেন, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টেকসই গণতন্ত্র কেবল তখনই সম্ভব, যখন সব রাজনৈতিক দল স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।” এতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং তা দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি তৈরি করবে।

প্রবাসীদের ভাষ্য, দেশে বিচারবহির্ভূত শাস্তি, বেআইনি বাধা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে। এতে আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা দাবি করেন।

স্মারকলিপিতে চারটি বিষয়ে জোর দেওয়া হয় - ১) সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। ২) বিচারবহির্ভূত শাস্তি ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ৩) সংবিধান রক্ষা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা। ৪) অংশগ্রহণমূলক নির্বাচন না হলে জাতীয় ও আন্তর্জাতিক বৈধতা হারানোর আশঙ্কা।

প্রবাসীরা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আসন্ন নির্বাচনে তাদের ন্যায্য অংশগ্রহণ না হলে তা জাতির গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হবে। স্মারকলিপিতে কানাডার অটোয়া ও মন্ট্রিয়লের কয়েকজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের নাম উল্লেখ রয়েছে।

অটোয়া থেকে স্বাক্ষর করেছেন : শরিফুল ভূঁইয়া, ওমর সেলিম শের, আবু শাইফুদ্দিন, জুবিরা রহমান, মোহসিন আলী, মোহাম্মদ মোহিউদ্দিন, রাহুল দেব, বনশ্রী দেবসহ আরও কয়েকজন।

মন্ট্রিয়েল থেকে আছেন: মহিবুর রহমান, মুনশি বশির, সাজ্জাদ হোসেন, মোরশেদ রানা, এটিএম হাসান জাবুল, মো. নূর আলী প্রমুখ।

প্রবাসীরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিরপেক্ষ ও সাহসী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করেন এবং সব রাজনৈতিক শক্তি ও নাগরিকদের অধিকার সুরক্ষিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

1

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

2

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

3

ইসলামের ক্ষতি করছিস, মামলা তুলে নে, নইলে গুম: মাদ্রাসায় ৭ বছ

4

বাংলাদেশে আল-কায়েদা নেটওয়ার্ক বড় হচ্ছে, জঙ্গি আবদুল্লাহ ম

5

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

6

বাংলাদেশকে পাকিস্তান বানাতে ভয়াবহ ষড়যন্ত্র

7

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপ

8

এনসিপি নেতাকে ‘চাঁদা’ না দেওয়ায় তিন মাস ধরে তালাবদ্ধ হরিজন শ

9

মৃত্যুর মিছিল থামছেই না: আওয়ামী লীগ নেত্রী মিনুর লাশ উদ্ধা

10

ফেসবুক পোস্টে গ্রেফতার বাড়ছে, মতপ্রকাশে শঙ্কা

11

মৌলবাদের ছায়া সংস্কৃতিতে: চারুকলা থেকে গেন্ডারিয়া পর্যন্ত বা

12

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

13

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

14

২০০৯ থেকে ২০২৪: ১৫ বছরের উন্নয়নযাত্রায় যেভাবে বদলে গিয়েছিল ব

15

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

16

ফ্রান্সে অবস্থানরত ডা. পিনাকী ভট্টাচার্যের অনলাইন কার্যক্রমে

17

বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার হলে প্রভাব পড়বে ভারতেও: শেখ হাস

18

চাঁদাবাজি আমি করতে দিছি’ বিএনপি নেতার স্বীকারোক্তিতে ক্ষোভে

19

জীবিত মাকে দেখতে মিলল না অনুমতি, মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোল

20