Insight Pulse
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটায় ভর্তি জালিয়াতির অভিযোগে আলোচিত শিবিরপন্থি নেতা এস এম সালমান সাব্বির এবার রাকসু নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন।

গুপ্ত সংগঠন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছিলেন সালমান সাব্বির। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, এজিএস পদে সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। ব্যবধান — ১ হাজার ৩০ ভোট।

অভিযোগ অনুযায়ী, সালমান সাব্বির ভর্তি পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটার সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০১৯–২০ শিক্ষাবর্ষে তিনি ভর্তি পরীক্ষায় মাত্র ৩২.৫ নম্বর পান, যেখানে পাস নম্বর ছিল ৪০। তা সত্ত্বেও তিনি কোটা সুবিধায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সাব্বির বর্তমানে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত। তবে তার পোষ্য কোটার দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে তার বাবা-মা কেউই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কিনা, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, নিয়মিতভাবে গুপ্ত সংগঠন শিবিরের কর্মকাণ্ডে যুক্ত সাব্বির পূর্বে কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। অথচ নিজেই সেই পোষ্য কোটার সুবিধা নিয়ে ভর্তি হয়েছেন। এ তথ্য সামনে আসায় বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাকসু নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় লাভ করেছে।

সালমান সাব্বির সাংবাদিকদের বলেন, “আগামীকাল রাকসু নির্বাচন, তাই এখনই মন্তব্য করতে চাই না। পরে বিস্তারিত বলব।”

বিশ্লেষক ও সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, যিনি কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনিই যদি জালিয়াতির মাধ্যমে কোটা ব্যবহার করে ভর্তি হন, তবে এটি দ্বিচারিতা ছাড়া আর কী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা: বিএনপি'কে টার্গেট

1

ময়মনসিংহে রোজাদারের মাঝে ইফতার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

2

শিবির কে প্রতিটি ক্যাম্পাসে হাজার বার গুপ্ত বলার ঘোষনা ছাত্র

3

জুলাই আন্দোলনে প্রতারিত হয়েছে জনগণ, মুখ খুলছে আন্দোলনকারীরা

4

ইউনূসের ছত্রছায়ায় কানাডীয় প্রতিষ্ঠানের গোপন রাজনৈতিক প্রকল্প

5

ঢাকার মধ্য বাড্ডায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী আটক, বিএ

6

বিচারবিভাগের বৈষম্যঃ একদিনে জামিন বিবি সওদার, এক মাস ধরে কার

7

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

8

বিটকয়েন সম্পদ— যাদের নাম জড়ালো বিতর্কে

9

ফেনীতে গরু চুরিতে স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি থেকে অব্যাহতি

10

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

11

কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা

12

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

13

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

14

ইউনুস গংদের দ্বৈত নাগরিকত্বই দ্বিচারিতার মূল কারণ

15

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে চাপে পাকিস্তান, বাংলাদেশ

16

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

17

পিটার হাসের সফরের পরই উত্তপ্ত পরিস্থিতি, এবার কি টার্গেট কক্

18

গ্রামীণ ব্যাংকের ঋণের চাপে এক পরিবারের চারজনের মর্মান্তিক মৃ

19

৩০ হাজার মেগাওয়াটের রূপকথা, ১৬ হাজারেই খেলা শেষ!

20