Insight Pulse
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত শাহবাগ, রাজধানীর যান চলাচলে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। পথে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষকরা তা অতিক্রম করে মোড়ে পৌঁছান।

শিক্ষকদের উপস্থিতিতে শাহবাগসহ আশপাশের এলাকা বাংলা মোটর, টিএসসি ও কাঁটাবন পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকারি দমননীতি আমাদের আন্দোলন থামাতে পারবে না। আমরা শিক্ষা জাতীয়করণের দাবিতে এক দফা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি আরও জানান, শিক্ষকদের দাবি অনুযায়ী মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা এবং সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একজন অংশগ্রহণকারী শিক্ষক জানান, “আমরা আলোচনা নয়, কার্যকর সিদ্ধান্ত চাই। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগেই অবস্থান করব।”
এর আগে ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শাহবাগ এলাকায় বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষক অবস্থান করছেন। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মেঝেতে বসে স্লোগান দিচ্ছেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

❝আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে

1

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

2

বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় জামায়াত, বাস্তবায়নে তৎপর গুপ

3

৯ম পে-স্কেল দাবিতে আন্দোলন, পুলিশের দমন নীতির তীব্র নিন্দা

4

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

5

সেনাবাহিনীর বন্দুকের মুখে ডাকসু নির্বাচন; শিবিরের ভুয়া প্রচা

6

ভোটের ৬০ ঘন্টা আগে বোয়িং চুক্তি নিয়ে বিতর্ক

7

মাইলস্টোন ট্র্যাজেডি: নিছক দুর্ঘটনা না কি সুপরিকল্পিত ষড়যন্ত

8

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

9

শেখ হাসিনা ও পরিবারের সাজা: ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে আওয়া

10

এপস্টেইনের পাশে থাকা ব্যক্তি কে? চট্টগ্রাম বন্দর ঘিরে উঠছে ব

11

‘সনাতনদের গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ’ বিতর্কে তোলপাড়, মিরপুরে

12

জাতিসংঘের মিশন চালুর সিদ্ধান্ত থেকে দৃষ্টি সরাতেই উত্তরায় বি

13

পেকুয়ার কৃতি সন্তান ও জনপ্রিয় যুবলীগ নেতা মোঃ আজমগীর'কে পিবি

14

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

15

প্রশাসনিক ব্যবস্থার বেহাল দশা, দেশে বড় বিপদের শঙ্কা

16

আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূসকেও পাত্তা দিল না আমেরিকা

17

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

18

কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা: জামায়াতের বক্তব্যে ফু

19

ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার পথে বাঙালির অঙ্গীকার

20