Insight Pulse
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদে সই করবে না গণফোরাম ও বামপন্থি চার দল

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিরোধ দেখা দিয়েছে। গণফোরামসহ বামপন্থি চারটি রাজনৈতিক দল শুক্রবার নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে।

গতকাল (১৫ অক্টোবর) বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ঐকমত্য কমিশনের আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা পাঁচটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করছি।”

সই না করার সিদ্ধান্ত নেওয়া দলগুলো হলো:

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ এবং গণফোরাম।

মাসুদ রানা বলেন, “সংবিধানের মূলনীতির আলোচনা এই সনদের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয়। আদর্শিক ও রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও এসব বিষয় আলোচনায় তোলা অনুচিত। তাই আমরা চারটি দল বৈঠক থেকে ওয়াকআউট করি। এর বাইরে আরও দুটি দল ‘নোট অব ডিসেন্ট’ দেয়।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা ছিল, ঐক্যমতের বাইরে থাকা বিষয়গুলো বাদ দিয়ে সনদ চূড়ান্ত করা হবে। কিন্তু খসড়ায় সে প্রতিফলন দেখা যায়নি। জাতি গঠনের ইতিহাসও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত না হলে তারা এতে স্বাক্ষর করবে না।অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামাতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মধ্যেও জুলাই সনদ নিয়ে মতভেদ দেখা দিয়েছে, যা এই সনদ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি নিহত: ইরানে নেতৃত্বে আলী লারিজানি

1

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

2

ধ্বংস করতে কেন শিশুদের হাতে দেশকে ছাড়লেন সেনাপ্রধান

3

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

4

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

5

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

6

চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি: নতুন ট্যারিফে ক্ষোভে ব্যবসায়ী

7

তৃণমূলের আস্থার প্রতীক নুর মিয়া, ঐক্যবদ্ধ যুবলীগের লক্ষ্য এখ

8

ইউনুসের গাফেলতি ঢাকতে হামে মৃত শিশুদের লাশের ওপর বিএনপি-জামা

9

মবের ওপর ভর করে টিকে আছে ইউনূস বাহিনী

10

স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধ

11

টার্গেট কিলিংয়ে সনাতনী সম্প্রদায়: আইন-শৃঙ্খলার অবনতি ও মব সন

12

মার্কিন চুক্তির নীলনকশা : শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্বের

13

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

14

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানু

15

হান্নান মাসুদের ছত্রছায়ায় সিলেটে পতিতাবৃত্তি ও মাদক ব‍্যবস

16

ঢাকায় জাতিসংঘের ছদ্ম মানবাধিকার: সমকামিতার বিষবৃক্ষ ও ইউনুসে

17

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

18

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

19

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

20