Insight Pulse
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

কারাগার থেকে এইচএসসি পাস: অদম্য তারুণ্যের প্রতীক সিলেটের আরাফাত রহমান পরশ

নিজস্ব প্রতিবেদক

অদম্য সাহস ও প্রেরণার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত রহমান পরশ। কারাগারে বন্দী অবস্থায় থেকেই তিনি অংশ নিয়েছিলেন এবারের এইচএসসি পরীক্ষায় এবং ফলাফলে হয়েছেন কৃতকার্য।

আরাফাত রহমান পরশকে জুলাই মাসের মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে রেখেছিলো দখলদার ইউনুস সরকার। প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ না পেলেও, অদম্য মনোবল ও বিশ্বাসের জোরে কারাগারের দেয়াল পেরিয়ে সে দেখিয়েছে অবিশ্বাস্য সাফল্য।

দেশজুড়ে যখন হাজার হাজার শিক্ষার্থী অকৃতকার্যের খবর নিয়ে হতাশ, তখন ব্যতিক্রম হয়ে আলো ছড়াচ্ছে পরশের গল্প। তার এই সাফল্য প্রমাণ করে ।ইচ্ছাশক্তি ও আদর্শের কাছে কোনো শৃঙ্খল টিকতে পারে না।

ছাত্র রাজনীতিতে সক্রিয় এই তরুণকে নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকেই বলছেন, পরশের এই জয় “কারাগারের অন্ধকারে ফুটে ওঠা এক আলোর ফুল” জাহান্নামের আগুনে বসেও পুষ্পের মতো হাসছে আমাদের হার না মানা তারুণ্য।

বিশ্লেষকদের মতে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং আদর্শিক তরুণ প্রজন্মকে ভয় দেখাতে এভাবেই রাষ্ট্রীয় নিপীড়ন চালিয়ে যাচ্ছে বর্তমান দখলদার প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার পর এখন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও একই নিপীড়নের শিকার হচ্ছেন বলে তারা দাবি করেছেন।

তবুও আশার আলো দেখাচ্ছেন আরাফাত রহমান পরশ, যিনি এখন অদম্য তারুণ্যের প্রতীক, দ্যা আনবিটেন জেন'জি।পরশের স্বপ্ন হোক আকাশের মতো উন্মুক্ত, আর তার সাফল্য হোক প্রতিটি সংগ্রামী তরুণের অনুপ্রেরণা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোলাহলপূর্ণ পিকনিক: সমালোচনার কেন্দ্রে উপদেষ্টা সৈ

1

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

2

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

3

পারিবারিক সিন্ডিকেট গড়ে ১৪০০ কোটি টাকা পাচার: নেপথ্যে আসিফ ন

4

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আবার সাধারণ রোগীদেরও হবে কবে?

5

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

6

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

7

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

8

চুয়াডাঙ্গায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

9

বগুড়ায় পৈতৃক বাড়িতে আগুন: বিএনপিকে দায়ী করলেন পিনাকী

10

শুল্ক নিয়ে জাতির চোখে ধুলা দিল ইউনূসের প্রেস সচিব

11

আন্তর্জাতিক যুদ্ধবাজদের নতুন থিয়েটার বাংলাদেশ, ঝুঁকিতে সার্ব

12

৭৫ থেকে ২৪ একই সূত্রে গাঁথা

13

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ: গ্রাহক আস্থ

14

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

15

আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনাতেই কি এই বিমান বিধ্বস্তের পরিকল

16

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

17

মার্কিন চুক্তির নীলনকশা : শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্বের

18

ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করবে সরকার, উঠছে সমালোচনার ঝড়

19

মব সন্ত্রাসে কমেছে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিকে পঙ্গু করার ষড়য

20