Insight Desk
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির দুর্নীতির টাকায় তাণ্ডব চালাতো জঙ্গিরা!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের ছিল বিএনপির শাসনামল। ওই সময় দুর্নীতি, লুটপাট আর জঙ্গি তাণ্ডব যেন হাত ধরাধরি করে চলেছিল। 

মার্কিন আদালতে ফাঁস হওয়া তথ্য বলছে—বাংলাদেশ কার্যক্রম শুরুর জন্য সিমেন্স কোম্পানি ৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল। এর মধ্যে একাই খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো নিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ডলার। বাকি টাকা ভাগ হয়ে যায় মন্ত্রী ও তাদের সাগরেদদের মধ্যে। আর এখানেই নাম আসে তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের। শুধু ঘুষ নেওয়া নয়—এই টাকাই নাকি তিনি ঢেলে দিয়েছিলেন জঙ্গি গোষ্ঠী জেএমবির হাতে!

জঙ্গিদের সঙ্গে গোপন আঁতাত

২০০৪ সালের শুরুতে বিএনপি সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা জেএমবির সঙ্গে হাত মেলায়। উদ্দেশ্য একটাই—রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে দমনে জঙ্গিদের ব্যবহার করা। ব্যারিস্টার আমিনুল হক ছিলেন এই আঁতাতের অন্যতম প্রধান চরিত্র। তার মদদেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চালানো হয় একের পর এক ভয়াবহ হামলা।

আন্তর্জাতিক অনুসন্ধানে কেলেঙ্কারি উন্মোচন

২০০৯ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (PBS)-এর সাংবাদিক ডেভিড মন্টেরো প্রকাশ করেন এক অনুসন্ধানী প্রতিবেদন। তিনি লিখেছিলেন— “আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন দেশটি ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো নির্লজ্জ দুর্নীতির কুখ্যাতি অর্জন করেছিল। তাদের দুর্নীতির টাকা যেমন বিদেশে পাচার হতো, তেমনি দেশে তা জঙ্গিদের অর্থায়নে ব্যবহৃত হতো।”

তার প্রতিবেদনে উঠে আসে—দুর্নীতির পাহাড় গড়ে তুললেও জনগণ তখন ভুগছিল অন্ধকারে। ভেঙে পড়েছিল সুপেয় পানির সরবরাহ, অচল হয়ে গিয়েছিল বিদ্যুৎ ব্যবস্থা। চারদিকে রাজনৈতিক সন্ত্রাস আর সহিংসতার রাজত্ব।

রক্ত ঝরানো বাস্তবতা

এই আঁতাতের ভয়াবহ পরিণতির সাক্ষী ছিলেন সাধারণ মানুষ। চোখের জলে এক মা সাংবাদিককে জানিয়েছিলেন—তার ছেলেকে শুধু আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে ধরে নিয়ে যায় জেএমবি। নির্যাতনের পর গলা কেটে হত্যা করে গ্রামে ফেলে রাখা হয় তার লাশ। গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য যেন বার্তা দেওয়া হয়েছিল—“আওয়ামী লীগ করলে এর পরিণতি এমনই হবে।”

রাষ্ট্র যখন অসহায়

দুর্নীতি, দারিদ্র্য আর সন্ত্রাসে পুরো দেশ তখন ধ্বংসস্তূপে। রাজনৈতিক ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে, শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় প্রশাসন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও সেই অন্ধকারে ঢুকে পড়বে। তাদের মতে, বিএনপির অতীত হলো দুর্নীতি, জঙ্গি আঁতাত আর দমননীতি। জনগণ ভুলে গেলে চলবে না যে, তাদের শাসনামলে বিদ্যুৎ, পানি, অর্থনীতি সব ভেঙে পড়েছিল। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দিতে তারা সন্ত্রাসকে হাতিয়ার বানিয়েছিল।”

রাজনৈতিক গবেষকেরা বলছেন, মার্কিন আদালতে যে তথ্য বেরিয়ে এসেছে, তা শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের জন্যও সতর্কবার্তা। যদি দুর্নীতি আর জঙ্গি অর্থায়নের দায়ে অভিযুক্তরা আবার ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ সংকট তৈরি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জনকে হুমকির পরেই মেঘনায় লাশ, অভিযোগের তীর প্রেস সেক্র

1

চরমোনাই নেতার মেয়ের নৌবাহিনীতে কমিশন লাভ: ওয়াজ ও বাস্তবতার ‘

2

শিক্ষার আড়ালে বোমা তৈরির কার্যক্রম: মাদ্রাসায় ছড়ানো হচ্ছিল জ

3

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

4

বিএনপিকে জলাঞ্জলি দিয়ে এসেছে তারেক, গেইনার শুধুই ইউনুস

5

দিল্লি না ঢাকা? : রুপাইয়া রুপাইয়া!

6

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

7

আড়াই বছর আত্মগোপনের পর বাড়ি ফিরেছিলেন, সেই রাতেই ঘরে ঢুকে যু

8

৫ আগস্ট ২০২৪–এর পর বাংলাদেশ কী হারাল?

9

ভোটার ছিল না ভোটকেন্দ্রে ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা

10

টিকার তীব্র সংকট ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উদ্বেগ, ইউনিসেফ প

11

আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোনো

12

অস্ট্রেলিয়ার ২০ লাখ ডলারের ব্যালট প্রকল্পে বাংলাদেশে অন্তর্

13

বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল

14

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

15

ডেঙ্গু-হামে বিপর্যস্ত দেশ: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, সেপ্টে

16

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

17

নড়াইলে ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্ত

18

শেষ ধাপে ইউনূসের মিশন, আলোচনায় ‘মাইনাস টু’

19

জাতিসংঘের সফরসঙ্গীদের তালিকায় ইউনূসের মেয়েরাও, প্রকাশ্যে প্র

20